অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী ছবির ক্যাপশন:

বলিউডের কিংবদন্তি অভিনেতা ও ‘ডিসকো ড্যান্সার’খ্যাত তারকা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে অস্বস্তি অনুভব করায় দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার তার ডান হাতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসকরা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এর আগেও মিঠুন চক্রবর্তীর একই হাতে অস্ত্রোপচার হয়েছিল। তবে এবার কী জটিলতার কারণে পুনরায় অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা অভিনেতার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

অস্ত্রোপচারের পর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা হচ্ছে।

প্রিয় এই অভিনেতার অসুস্থতার খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সহিংস দাঙ্গায় নিহতদের স্মরণে ইরানে ৩ দিনের জাতীয় শোক

সহিংস দাঙ্গায় নিহতদের স্মরণে ইরানে ৩ দিনের জাতীয় শোক