মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন ছবির ক্যাপশন: মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মালয়েশিয়ায় ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। বুধবার (২৭ মে) স্থানীয় সময় সকাল ৮টায় রাজধানী কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগারায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে হাজারো মুসল্লি অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং ভ্রাতৃত্বের বন্ধনে পুরো মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। নামাজ শুরুর আগে মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত হয় তাকবির, যা পুরো পরিবেশকে আরও আবেগঘন করে তোলে।

খুতবায় কোরবানির মূল শিক্ষা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, প্রকৃত কোরবানি শুধু পশু জবাই নয়; বরং মানুষের অন্তরের অহংকার, হিংসা ও বিদ্বেষ দূর করাই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন দেশের মুসলমানদের অংশগ্রহণে জাতীয় মসজিদে এক অনন্য মিলনমেলা সৃষ্টি হয়।

কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বুখারীতেও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ঈদের নামাজ শেষে অনেকেই কোরবানি কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এছাড়া পুত্রা মসজিদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্ত্রীসহ ঈদের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মালয়েশিয়ার বিভিন্ন শহর যেমন পেনাং, ক্লাং, মালাক্কা, জহোরবারু ও অন্যান্য এলাকায়ও প্রবাসী বাংলাদেশিরা ঈদ উদযাপন করেন। অনেক মসজিদ ও কমিউনিটি কেন্দ্র ঈদের জামাত আয়োজন করে।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরী প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান। পুরো আয়োজন জুড়ে প্রবাসীদের মধ্যে আনন্দ, ভ্রাতৃত্ব ও ধর্মীয় আবহ বিরাজ করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার: মাহদী আমিন

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার: মাহদী আমিন