এআইচালিত দুটি উপগ্রহ মহাকাশে পাঠাল চীন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এআইচালিত দুটি উপগ্রহ মহাকাশে পাঠাল চীন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
এআইচালিত দুটি উপগ্রহ মহাকাশে পাঠাল চীন ছবির ক্যাপশন:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর দুটি রিমোট সেন্সিং উপগ্রহ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে চীন। বুধবার (৫ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলের শানডং প্রদেশের উপকূলবর্তী সমুদ্র এলাকা থেকে স্মার্ট ড্রাগন-৩ রকেটের মাধ্যমে উপগ্রহ দুটি কক্ষপথে স্থাপন করা হয়। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদন অনুযায়ী, উপগ্রহ দুটি তৈরি করেছে স্টার.এআই স্পেশিও-টেম্পোরাল ইন্টেলিজেন্স টেকনোলজি কোম্পানি লিমিটেড। এগুলোর মাধ্যমে উজবেকিস্তান ও ইন্দোনেশিয়াকে বুদ্ধিমান রিমোট সেন্সিং সেবা দেওয়া হবে।

কোম্পানিটির দাবি, প্রচলিত উপগ্রহের তুলনায় এআইচালিত এসব উপগ্রহের বিশেষত্ব হলো মহাকাশেই তথ্য বিশ্লেষণ ও কম্পিউটিং কার্যক্রম সম্পন্ন করার সক্ষমতা। ফলে সাধারণ উপগ্রহে যেখানে তথ্য বিশ্লেষণে কয়েক ঘণ্টা সময় প্রয়োজন হয়, সেখানে নতুন প্রযুক্তির এসব উপগ্রহ মাত্র কয়েক মিনিটের মধ্যেই তথ্য বিশ্লেষণ করে দুর্যোগের আগাম সতর্কতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য সরবরাহ করতে পারবে।

কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহার

সিনহুয়ার তথ্য অনুযায়ী, উৎক্ষেপণ করা দুটি উপগ্রহের একটি উজবেকিস্তানের তুলা শিল্পের উৎপাদনচক্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। অন্যটি ইন্দোনেশিয়ায় কৃষি উৎপাদন সুরক্ষায় ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ, কৃষি ব্যবস্থাপনা এবং দুর্যোগজনিত ঝুঁকি মূল্যায়নে সহায়তা করবে।

চীনের দাবি, এই মিশনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ প্রযুক্তির সমন্বিত ব্যবহারে নতুন অগ্রগতি অর্জিত হবে। একই সঙ্গে কৃষি, আবহাওয়া, খনিজ অনুসন্ধান এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।

সংশ্লিষ্টদের মতে, মহাকাশে তথ্য প্রক্রিয়াকরণ সক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে রিমোট সেন্সিং প্রযুক্তিকে আরও কার্যকর করে তুলতে পারে। তবে উপগ্রহগুলোর কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি সক্ষমতা সময়ের সঙ্গে মূল্যায়ন করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যে ভালোবাসা ত্যাগ শেখায়: নবীপ্রেমের প্রকৃত শিক্ষা কী?

যে ভালোবাসা ত্যাগ শেখায়: নবীপ্রেমের প্রকৃত শিক্ষা কী?