‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’ ছবির ক্যাপশন:

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর ফুটবলপ্রেমীদের মতোই প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সামাজিক মাধ্যমে তিনি লিওনেল মেসির উদ্দেশে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার হার দেখে অমিতাভ বচ্চন লেখেন, ‘খেলা শেষ, স্পেন চ্যাম্পিয়ন আর মেসি হেরে গেল। আবেগের অশ্রু, দুঃখজনক। তবে প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে।’ তিনি আরও বলেন, মেসির উচিত ভক্তদের ভালোবাসা গ্রহণ করা এবং এই কঠিন সময়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া।

ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৬তম মিনিটে স্পেনের বদলি খেলোয়াড় ফেরান তোরেস জয়সূচক গোল করে দলকে ১-০ ব্যবধানে জয় এনে দেন। এই হারের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। কান্নাভেজা চোখে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর তিনি কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু সময় নিতে চান।

স্কালোনি আরও বলেন, খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তাদের পারফরম্যান্স নিয়ে তিনি গর্বিত। পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও সমর্থকদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ