চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত ছবির ক্যাপশন:

চট্টগ্রামের খুলশী এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোবিনুল ইসলাম। শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অন্তত ১৭টি মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডবলমুরিং থানার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুষ্কৃতকারীরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মোবিনুল ইসলাম ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের মিনি অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এসআই মোবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকেও দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সুপার’ এল নিনোর শঙ্কা, আফ্রিকায় ২০ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্ক

‘সুপার’ এল নিনোর শঙ্কা, আফ্রিকায় ২০ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্ক