হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:

নেত্রকোনার মদন উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সামনে অবস্থিত হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব মিয়া জয়পাশা গ্রামের সোনালি মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তিনি হাওরে মাছ ধরার জন্য বাইর (মাছ ধরার ফাঁদ) তুলতে যান। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাত ঘটে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহত পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

প্রতিবছর বর্ষা মৌসুমে হাওর এলাকায় বজ্রপাতজনিত দুর্ঘটনা বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা জানান, খোলা জায়গায় কাজ করার সময় বজ্রপাত থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নজর রাখলেন কিম

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নজর রাখলেন কিম