কাতারের আমিরকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, নতুন প্রেসিডেন্সিয়াল বিমান নিয়ে সন্তোষ প্রকাশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাতারের আমিরকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, নতুন প্রেসিডেন্সিয়াল বিমান নিয়ে সন্তোষ প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
কাতারের আমিরকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, নতুন প্রেসিডেন্সিয়াল বিমান নিয়ে সন্তোষ প্রকাশ ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন একটি প্রেসিডেন্সিয়াল বিমান দেওয়ার জন্য। বুধবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কাতারের আমিরের প্রশংসা করে তাকে ‘অসাধারণ ভদ্রলোক’ বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, বর্তমানে তার ব্যবহৃত প্রেসিডেন্সিয়াল বিমানটির বয়স প্রায় ৩৫ বছর। নতুন বিমানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা সংযোজনের কাজ শেষ হলে অল্প সময়ের মধ্যেই এটি ব্যবহারের জন্য প্রস্তুত হবে।

প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, বিমানটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যাতায়াতের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা মান নিশ্চিত করা হবে। তিনি বলেন, সংস্কার সম্পন্ন হওয়ার পর বিমানটি দেখতে এবং এর সক্ষমতা সম্পর্কে সবাই সন্তুষ্ট হবেন।

মার্কিন বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বিমানটিকে প্রেসিডেন্সিয়াল ব্যবহারের উপযোগী করতে অতিরিক্ত প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। ব্যবহার শুরুর আগে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন বা কমিশনিং ফ্লাইট সম্পন্ন করা হবে। এসব পরীক্ষার মাধ্যমে নতুন সংযোজন ও প্রযুক্তিগত পরিবর্তনের কার্যকারিতা যাচাই করা হবে।

বিমানটিতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, বিশেষায়িত যোগাযোগ প্রযুক্তি, লজিস্টিক সহায়তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তিগত সুবিধা সংযোজন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি দূর করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া বিমানটির অভ্যন্তরীণ নকশায় বড় ধরনের পরিবর্তন না আনা হলেও বাইরের অংশে নতুন রঙ ও নকশা ব্যবহার করা হয়েছে। লাল, সাদা, নীল ও সোনালি রঙের সমন্বয়ে বিমানটির বাহ্যিক নকশা নতুনভাবে সাজানো হয়েছে।

নতুন এই প্রেসিডেন্সিয়াল বিমান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থায় যুক্ত হওয়ার আগে সব ধরনের কারিগরি ও নিরাপত্তা যাচাই সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পরিবেশ রক্ষায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা হবে: মন্ত্রী

পরিবেশ রক্ষায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা হবে: মন্ত্রী