ফুলবাড়ীতে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
ফুলবাড়ীতে  প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ এবং তাদের সফলতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জন বুধবার সকালে  ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় ও টিএমএসএস এর বাস্তবায়নে অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ ও স্বাবলম্বী করতে হুইলচেয়ার,লাঠি  প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও সহায়তা পেয়ে সফল হওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিএমএসএস এর 
 যুগ্ম পরিচালক কামরুজ্জামান খান,উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান,রংপুর ডোমেইন প্রধান শাহীন মিয়া,কনসালটেন্ট সোশ্যাল অ্যাফেয়ার ইসমাইল হোসেন বাদল,ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন,উপজেলা সমাজসেবা অফিসের ফুলবাড়ী  ইউনিয়ন কর্মী  সাইফুর রহমানসহ আরো অনেকে। 
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন,প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিকাশে এ ধরনের উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স