চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা ছবির ক্যাপশন:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির ঘটনায় দুই বিএনপি নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দলীয় প্যাডে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশ অনুযায়ী, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। এর ভিত্তিতে তাদের দলের সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দলীয় নোটিশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এবং অন্যান্য নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার রাতে বাবুগঞ্জ উপজেলার রেইনট্রিতলা এলাকায় একটি বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগের পর দুই নেতাকে গণপিটুনি দেওয়া হয়। পরে স্থানীয়ভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অঙ্গনেও এর প্রভাব পড়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাপা ও এনডিএফের নির্বাচনী বৈধতা প্রশ্নে হাইকোর্টে রুল

জাপা ও এনডিএফের নির্বাচনী বৈধতা প্রশ্নে হাইকোর্টে রুল