কুড়িগ্রামে রৌমারী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুড়িগ্রামে রৌমারী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
কুড়িগ্রামে রৌমারী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্তে দিয়ে দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী (বিএস‌এফ)। এসময় বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে সীমান্তের শুন্য রেখায় অবস্থান করছেন তারা।

রোববার (১৪ জুন) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে তাদের সীমান্তে নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের জন্য আনা ওই ৯জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিষয়টি সীমান্ত এলাকার বা‌সিন্দা‌দের মা‌ঝে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এদি‌কে, খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপির ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছেন।

গয়টাপাড়া বিওপির ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা বিষয়‌টি নিশ্চিত করেছেন। তি‌নি ব‌লেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ