বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বাড়ি ও দোকান পুড়ে ছাই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বাড়ি ও দোকান পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বাড়ি ও দোকান পুড়ে ছাই ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে রবিবার (৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে উপজেলা সদর বাজারের প্রবেশমুখে অবস্থিত ৬টি বসতঘর ও ২টি গোডাউন ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হিসেবে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে জানা গেছে, অলোক দাসের বাড়ির পেছনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যে লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। পাশাপাশি ‘সাহা ফার্নিচার’ নামে দোকানের দুটি গোডাউনে থাকা আসবাবপত্রও আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যেই অলোক দাস, সঞ্জিতা সাহা, উৎপল সাহা এবং ভাড়াটিয়া সোহাগ ও রাহিম, ইসলামসহ মোট ৬টি বসতঘর আগুনে পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও ভস্মীভূত হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুনের প্রকৃত সূত্রপাত এখনও নিশ্চিত করা যায়নি এবং ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রস্তুত করার কাজ চলছে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত বসতঘর ও গোডাউন সম্পর্কে তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হলে আক্রান্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।’


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাগমারায় কৃষি জমি থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

বাগমারায় কৃষি জমি থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার