জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামের জন্ম হতো না -কুড়িগ্রামে রুহুল কবির রিজভী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামের জন্ম হতো না -কুড়িগ্রামে রুহুল কবির রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামের জন্ম হতো না -কুড়িগ্রামে রুহুল কবির রিজভী ছবির ক্যাপশন:
কুড়িগ্রামে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে গণসংযোগ ও গণমিছিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী। 

সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল শাপলা চত্বর হয়ে কুড়িগ্রাম কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এসময় হাজার হাজার কর্মী সমর্থক গণমিছিলে অংশগ্রহণ করেন। 
এর আগে জেলা বিএনপি’র অফিসের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী। তিনি সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে ভোট চাইতে গিয়ে বলেন, সোহেল অতন্ত সৌজন্যবোধ সম্পন্ন একজন মানুষ।

 আদব-কায়দা কোনটাতেই কোন ঘাটতি নেই। বিনীত স্বর ছাড়া তার কণ্ঠে অন্য কোন স্বর পাই নাই। আমার বিশ্বাস আমরা একটা ফ্যাসিবাদ-স্বৈরাচার অতিক্রম করেছি। আবার কোন ফ্যাসিবাদ যেন কায়েম না হয়। এই কারণে সোহেলকে ধানের শীষে ভোট দিতে হবে।
এছাড়াও রিজভী বলেন, টেলিভিশন খুললেই বিষোদগার করা হচ্ছে, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে নানা কথাবার্তা বলছেন। কিন্তু আপনাদের মধ্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামের জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলাম রাজনীতি করতে পারতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রীত্বের স্বাদ পেতেন না। এখন আল জাজিরায় সাক্ষাৎকারে বলেন,মেয়েরা আসতে পারবে, এমপি-টেমপি হতে পারবে, সর্বোচ্চ পদে যেতে পারবে না। রাষ্ট্রের প্রধান হতে পারবে না।

 জামায়াতের আমীর হতে পারবে না। বিএনপির চেয়ারপারসনের আন্ডারে মন্ত্রী হতে পারছেন, এখন বলছেন জামায়াতের আমীর কখনো মহিলা হতে পারবে না। তারা যদি ক্ষমতায় আসে তাহলে নারীর অধিকার থাকবে না, মেয়েদের অধিকার তাকবে না। মেয়েরা অফিস, আদালত, রাজনৈতিক কোন দলে ভালো কোন জায়গায় ভাল পদ পাবেন না।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অন্যান্যেরমধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম। জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,  যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ওমর ফারুক, আবুবকর সিদ্দিক, পিপি বজলুর রশিদ, মাহবুবুর রহমান প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রী: আমরা একে একে সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব

প্রধানমন্ত্রী: আমরা একে একে সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব