রামিসা হত্যা মামলার রায় তিন মাসে কার্যকরের আশা: আইনমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রামিসা হত্যা মামলার রায় তিন মাসে কার্যকরের আশা: আইনমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
রামিসা হত্যা মামলার রায় তিন মাসে কার্যকরের আশা: আইনমন্ত্রী ছবির ক্যাপশন: রামিসা হত্যা মামলার রায় কার্যকর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী।

পল্লবীর শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় তিন মাসের মধ্যে কার্যকর করা সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

রবিবার (৭ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলাটির বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে এবং সব আইনি প্রক্রিয়া শেষ করা গেলে তিন মাসের মধ্যেই রায় কার্যকর করা সম্ভব। তিনি জানান, ছয় কার্যদিবসের মধ্যে মামলার রায় দেওয়া হয়েছে, যা বিচারিক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

আইনমন্ত্রী বলেন, আইনে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ না থাকলেও বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। সরকার এই রায়ে সন্তুষ্ট এবং উচ্চ আদালতেও রায়টি বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, আইনি ধাপগুলো উপেক্ষা করে দ্রুত রায় কার্যকর করা হলে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই আসামিদের আপিলের অধিকারসহ সব সাংবিধানিক ও আইনি সুযোগ নিশ্চিত করা হবে। আইন অনুযায়ী সাত দিনের মধ্যে মামলার নথি ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য উচ্চ আদালতে পাঠানো হবে। এরপর পেপার বুক প্রস্তুত এবং শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রায় ঘোষণার দিন সকালে আসামি স্বপ্না আক্তার ও প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় রাখার পর তাদের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ৭ জুন রায়ের দিন নির্ধারণ করা হয়েছিল। বিচারকাজ মাত্র চার কার্যদিবসে সম্পন্ন হয়। এর আগে ১ জুন অভিযোগ গঠন, ২ জুন সাক্ষ্যগ্রহণ এবং ৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারের কাছে পৌঁছে দিতে এবং প্রয়োজন হলে আসামিদের সম্পত্তি বিক্রির নির্দেশও দেওয়া হয়েছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বড় অঙ্কের অর্থ আত্মসাৎ: ২৬ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দ

বড় অঙ্কের অর্থ আত্মসাৎ: ২৬ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দ