বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না : আসিফ মাহমুদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না : আসিফ মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না : আসিফ মাহমুদ ছবির ক্যাপশন: বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি সরকার শুধু গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নেই নয়, বরং দেশ পরিচালনা ও প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

শনিবার (৬ জুন) কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপি কুমিল্লা শাখার আয়োজিত ঈদ-পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশের সংকটকালীন পরিস্থিতিতে বিএনপি সবসময় দুর্বল পারফরম্যান্স দেখিয়েছে। তিনি বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে বলেন, গ্যাসের দাম কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়ছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লে স্বাভাবিকভাবেই সব নিত্যপণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে।

এনসিপি মুখপাত্র দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পরও জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাচ্ছে না, বরং নানা সমস্যার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

অনুষ্ঠানে যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন দল থেকে আসা শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগ দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরব আমিরাতে কাজ করতে বাধ্যতামূলক সরকারি ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে কাজ করতে বাধ্যতামূলক সরকারি ওয়ার্ক পারমিট