“নোংরামিতে জড়াতে চাই না”—ক্রীড়াঙ্গন নিয়ে বিস্ফোরক মন্তব্য আসিফ মাহমুদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

“নোংরামিতে জড়াতে চাই না”—ক্রীড়াঙ্গন নিয়ে বিস্ফোরক মন্তব্য আসিফ মাহমুদের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
“নোংরামিতে জড়াতে চাই না”—ক্রীড়াঙ্গন নিয়ে বিস্ফোরক মন্তব্য আসিফ মাহমুদের ছবির ক্যাপশন:

ক্রীড়াঙ্গন ঘিরে চলমান বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া ওই পোস্টে তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের এক পরাজিত প্রার্থীকে ইঙ্গিত করে নানা অভিযোগ তোলেন।

পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, গত দেড় বছরে ক্রীড়া খাতে কাজ করতে গিয়ে তিনি সবচেয়ে বেশি বাধার মুখে পড়েছেন একজন নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে। ফুটবল ও ক্রিকেট বোর্ডে প্রভাব বিস্তারের চেষ্টা, সার্চ কমিটির সদস্যের মাধ্যমে বিভিন্ন ফেডারেশনের কার্যালয় দখলের উদ্যোগ এবং পরবর্তীতে মামলা পর্যন্ত করার অভিযোগ করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অনিয়ম ও প্রভাবশালী চক্র সরিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং এর ইতিবাচক ফলাফল ইতোমধ্যে দৃশ্যমান। একই সঙ্গে স্পোর্টস মিডিয়ার একটি অংশকে ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পোস্টে তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের ক্ষোভ থেকে ক্রীড়াঙ্গনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার উদ্যোগ নেওয়া হলেও তা ব্যাহত হয়েছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ভদ্রতা ও নীরবতা বজায় রেখে দায়িত্ব পালন করলেও প্রয়োজন হলে জবাব দিতে সক্ষম।

তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগে এনবিআরের কাস্টমস বিভাগে বড় প্রশাসনিক রদবদল

নির্বাচনের আগে এনবিআরের কাস্টমস বিভাগে বড় প্রশাসনিক রদবদল