বাউফলে ভাই-বোনকে কুপিয়ে জখম, মাদক কারবারির দম্ভোক্তি ঘিরে চাঞ্চল্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাউফলে ভাই-বোনকে কুপিয়ে জখম, মাদক কারবারির দম্ভোক্তি ঘিরে চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
বাউফলে ভাই-বোনকে কুপিয়ে জখম, মাদক কারবারির দম্ভোক্তি ঘিরে চাঞ্চল্য ছবির ক্যাপশন:

পটুয়াখালীর বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী ও তার বোনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে।

গত শনিবার (২ মে) বিকেলে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসলাম রিফাত (২১) এবং তার বোন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই আক্তার (১৭)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে রিফাতকে বাড়ির উঠান থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বোন জুঁই আক্তার ভাইকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করা হয়।

এ ঘটনায় স্থানীয়রা জানান, নুর ইসলাম ওরফে সোহাগের নেতৃত্বে হামলাটি চালানো হয়। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও হুমকি দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত রিফাত জানান, তাকে গামছা দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে এবং চিৎকার করার পরও হামলাকারীরা ভয়ভীতি দেখায়।

অভিযুক্ত নুর ইসলাম ওরফে সোহাগ ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করে বলেন, তাদের বাড়িতে গিয়ে টাকা নেওয়ার অভিযোগে তিনি শারীরিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং “পায়ে টর্চার” করেছেন বলে স্বীকার করেন।

এদিকে আহতদের চিকিৎসক জানান, তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধ ‘ব্যর্থ’: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধ ‘ব্যর্থ’: আরাগচি