পশ্চিমবঙ্গে বিজেপির ফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন নরেন্দ্র মোদি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পশ্চিমবঙ্গে বিজেপির ফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন নরেন্দ্র মোদি

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
পশ্চিমবঙ্গে বিজেপির ফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন নরেন্দ্র মোদি ছবির ক্যাপশন:

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই মন্তব্য করেন।

মোদি তার পোস্টে লেখেন, পশ্চিমবঙ্গে “পদ্ম ফুটেছে” এবং ২০২৬ সালের নির্বাচন একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হবে। তিনি দাবি করেন, জনগণ বিজেপিকে সমর্থন দিয়ে সুশাসনের রাজনীতিকে এগিয়ে নিয়েছে।

তিনি আরও লেখেন, পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিজেপি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে এবং সকল শ্রেণির মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

এদিকে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ফলাফলের ধারা সামনে আসার পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। রাজ্যজুড়ে বিজয় উদ্‌যাপন চলছে বলেও জানা গেছে।

নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি।

এদিকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং স্বপন দাশগুপ্তের নাম আলোচনায় রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে যোগ দিলেন শওকত আলী

সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে যোগ দিলেন শওকত আলী