যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই, টাঙ্গাইলে গ্রেপ্তার ২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই, টাঙ্গাইলে গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই, টাঙ্গাইলে গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবেশে উঠে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত ব্যাটারিচালিত ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন জামালপুর সদর উপজেলার দড়িপাড়া বাইপাস এলাকার লিটন আহমেদ (২৫) ও মেহেদী হাসান (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ভোরে সন্ধানপুর ইউনিয়নের শুকনি গ্রামের ইজিবাইক চালক কদ্দুস মিয়া যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হন। পথে ঘাটাইল উপজেলার ঝড়কা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে দুই ব্যক্তি তার গাড়িতে ওঠে। পরে নির্জন স্থানে পৌঁছালে একটি প্রাইভেটকারে করে আসা আরও দুই সহযোগী তাদের সঙ্গে যোগ দেয়।

এ সময় ছিনতাইকারীরা চালককে মারধর করে জোরপূর্বক অপহরণ করে এবং তার ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে কালিহাতী উপজেলার একটি সেতুর পাশে নির্জন স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। মামলার তদন্ত কর্মকর্তা জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটন ও মেহেদীকে গ্রেপ্তার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অটোর শোরুম থেকে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়িয়ায় জয়নাল সরদার হত্যা মামলায় পীর তৌহিদুল গ্রেপ্তার

নড়িয়ায় জয়নাল সরদার হত্যা মামলায় পীর তৌহিদুল গ্রেপ্তার