ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬০ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬০

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬০ ছবির ক্যাপশন: ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ (ভিলেজ গ্রুপিং ফর ফিডিং) কার্ডের চাল বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল থেকে উপজেলার বাবলাতলা এলাকায় দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ভাঙ্গা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ঈদের আগে চুমুরদী ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ চলছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি ফেসবুক লাইভে গিয়ে চাল কম দেওয়ার অভিযোগ তোলেন এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে এবং গত শুক্রবার সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষ হয়। এরপর শনিবার সকালে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেন, তার অনুপস্থিতিতে কিছু ব্যক্তি কার্ড ছাড়াই চাল নিতে গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং পরবর্তীতে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। অন্যদিকে অভিযোগকারী ব্যক্তি দাবি করেন, চাল বিতরণে অনিয়মের বিষয়টি তিনি ফেসবুক লাইভে তুলে ধরার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ভাঙ্গা থানার ওসি জানান, ঘটনাটি মূলত স্থানীয় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে সংঘটিত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পুলিশ-গ্রেপ্তার প্রসঙ্গে বক্তব্য, জামালপুরে নির্বাচন ঘিরে উত

পুলিশ-গ্রেপ্তার প্রসঙ্গে বক্তব্য, জামালপুরে নির্বাচন ঘিরে উত