চাঁদপুরে ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার সহপাঠী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁদপুরে ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার সহপাঠী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
চাঁদপুরে ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার সহপাঠী ছবির ক্যাপশন:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগে তার সহপাঠী তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগীকে মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

রোববার সকালে ওই কলেজছাত্রী সহপাঠীর সঙ্গে ঘুরতে বের হন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে অভিযুক্ত কৌশলে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার রক্তক্ষরণ শুরু হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দফায় দফায় ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দফায় দফায় ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা