মেকআপ ছাড়া থাকতেই স্বচ্ছন্দ তাসনিয়া ফারিণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেকআপ ছাড়া থাকতেই স্বচ্ছন্দ তাসনিয়া ফারিণ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
মেকআপ ছাড়া থাকতেই স্বচ্ছন্দ তাসনিয়া ফারিণ ছবির ক্যাপশন:

নাটক ও ওয়েব সিরিজের গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের জায়গা তৈরি করে নেওয়া অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার নিজের ব্যক্তিগত পছন্দ ও স্বাচ্ছন্দ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফারিণ জানান, ছোটবেলায় মেকআপের প্রতি তার তেমন কোনো আগ্রহ ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মায়ের লিপস্টিক ব্যবহার করা ছাড়া তার ড্রেসিং টেবিলে থাকত কেবল একটি চিরুনি ও পারফিউম। তার ভাষায়, তখন কখনোই মেকআপের প্রয়োজন অনুভব করেননি।

অভিনয় জগতে প্রবেশের পর ধীরে ধীরে মেকআপের সঙ্গে পরিচয় ঘটে তার। সময়ের সঙ্গে বিভিন্ন ধরনের লুকে নিজেকে উপস্থাপন করলেও নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন তিনি। ফারিণ বলেন, নতুন লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালো লাগলেও তিনি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করেন একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে।

ব্যক্তিগত জীবনে ভ্রমণ বা অবসর সময়েও ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। তবে কাজের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন বলে উল্লেখ করে তিনি বলেন, নিখুঁত দেখানোর একটি অদৃশ্য চাপ সব সময় কাজ করে, যা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজের অবস্থান ব্যাখ্যা করে ফারিণ জানান, এখন থেকে তিনি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করেন, সেভাবেই নিজেকে উপস্থাপন করবেন। তার এই সিদ্ধান্ত শুধু মেকআপে সীমাবদ্ধ নয়, বরং নিজের স্বকীয়তা ও স্বাচ্ছন্দ্য ধরে রাখার এক ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনে প্রতি চারজন প্রার্থীর একজন কোটিপতি

জাতীয় নির্বাচনে প্রতি চারজন প্রার্থীর একজন কোটিপতি