এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে জামায়াত আমির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে জামায়াত আমির ছবির ক্যাপশন:

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সেখানে যান। এ সময় হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন এবং তার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জানতে চান।

খোঁজখবর নেওয়ার পাশাপাশি জামায়াত আমির মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের চিকিৎসা চলমান রয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নরসিংদী ধর্ষণ মামলায় প্রশাসন ও আইনপ্রণয়নে কঠোর মনোভাব

নরসিংদী ধর্ষণ মামলায় প্রশাসন ও আইনপ্রণয়নে কঠোর মনোভাব