তিস্তাপাড়ে মানবিক উদ্যোগ, ৫০০ পরিবার পেল এক টাকায় ঈদ বাজার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিস্তাপাড়ে মানবিক উদ্যোগ, ৫০০ পরিবার পেল এক টাকায় ঈদ বাজার

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
তিস্তাপাড়ে মানবিক উদ্যোগ, ৫০০ পরিবার পেল এক টাকায় ঈদ বাজার ছবির ক্যাপশন: লালমনিরহাটের তিস্তাপাড়ে এক টাকার বাজারে ঈদ সামগ্রী সংগ্রহ করছেন দুস্থ ও অসহায় মানুষ।

লালমনিরহাটের তিস্তাপাড়ে অসহায় ও দুস্থ মানুষের জন্য গড়ে উঠেছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ—‘ভালোবাসার বাজার’। এক দিনের জন্য আয়োজিত এই বাজারে মাত্র এক টাকায় মিলছে ঈদ বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

সোমবার (২৫ মে) সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বাজারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

জানা গেছে, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে। ‘তিস্তাপাড়ে ভালোবাসার বাজার’ নামে এই কার্যক্রমে এলাকার দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষ এক টাকায় চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ সামগ্রী সংগ্রহ করতে পারছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তিস্তাপাড়ের অন্তত ৫০০টি হতদরিদ্র পরিবার এই বাজার থেকে এক টাকায় ঈদ সামগ্রী সংগ্রহ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন উদ্যোগ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এক টাকার এই বাজার কেবল পণ্য বিতরণ নয়, বরং এটি মানবিকতা ও সহমর্মিতার একটি প্রতীক হয়ে উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মার্কিন অবস্থানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মিল নিয়ে উদ্বেগ প্র

মার্কিন অবস্থানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মিল নিয়ে উদ্বেগ প্র