ভারত সেমিতে উঠায় ট্রোলের মুখে মোহাম্মদ আমির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারত সেমিতে উঠায় ট্রোলের মুখে মোহাম্মদ আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
ভারত সেমিতে উঠায় ট্রোলের মুখে মোহাম্মদ আমির ছবির ক্যাপশন:

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস জয় তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। রবিবার (১ মার্চ) সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা ১৯৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পাঁচ উইকেট হাতে রেখে ১৯.২ ওভারে টপকে যায় ভারত।

বড় মঞ্চে ভারতের এই জয় শুধু সেমিফাইনাল নিশ্চিত করেনি, বরং সমালোচকদেরও জবাব দিয়েছে। এর আগে সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির একটি টিভি অনুষ্ঠানে বলেছিলেন, পাকিস্তান সেমিফাইনালে উঠুক বা না উঠুক, ভারত কোনোভাবেই শেষ চারে যেতে পারবে না। ভারতের চমকপ্রদ প্রত্যাবর্তনের পর ভক্তরা পুরনো সেই ভিডিও শেয়ার করে আমিরকে ট্রোল করতে শুরু করেন।

ম্যাচের শুরুতে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে চাপে পড়ে। এরপর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিশ্চিত করে শেষ চারের টিকিট।

এই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন। ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি, যেখানে ১২টি চার ও ৪টি ছক্কা ছিল। সূর্যকুমার যাদবের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন স্যামসন। শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে দলকে সেমিফাইনালে পৌঁছে দেন।

ভারতের এই জয় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া। এছাড়া ইডেন গার্ডেন্সে এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হবে। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা ভারতের জয় উদযাপন করছেন এবং মোহাম্মদ আমিরের পুরনো মন্তব্য নিয়ে প্রচুর ট্রোলিং করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ আগুন, সম্পূর্ণ পুড়ে

সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ আগুন, সম্পূর্ণ পুড়ে