কোরবানির হাটে মহিষের আক্রমণে ২ জন নিহত, আহত ৪ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কোরবানির হাটে মহিষের আক্রমণে ২ জন নিহত, আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
কোরবানির হাটে মহিষের আক্রমণে ২ জন নিহত, আহত ৪ ছবির ক্যাপশন: জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার (২৪ মে) চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিক্রির উদ্দেশ্যে আনা একটি মহিষ হঠাৎ হাটে উত্তেজিত হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর মহিষটি হাটজুড়ে দৌড়াদৌড়ি শুরু করে এবং সামনে থাকা একাধিক মানুষকে আক্রমণ করে।

মহিষের আক্রমণে রুহুল আমিন নামের এক ব্যক্তি ঘটনাস্থলে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সোমবার (২৫ মে) রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান নামের আরও একজন মারা যান।

নিহত রুহুল আমিন রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা এবং মজিবুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার চর মাদার গ্রামের বাসিন্দা।

ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, হঠাৎ মহিষের আক্রমণে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। হাট কর্তৃপক্ষ এটিকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে এমন দুর্ঘটনা স্থানীয়ভাবে আতঙ্কের সৃষ্টি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে দোটানা, অস্থির বিশ্ব তেলের

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে দোটানা, অস্থির বিশ্ব তেলের