কিয়েভে ফের বড় হামলার হুমকি রাশিয়ার, কূটনীতিকদের শহর ছাড়ার নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কিয়েভে ফের বড় হামলার হুমকি রাশিয়ার, কূটনীতিকদের শহর ছাড়ার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
কিয়েভে ফের বড় হামলার হুমকি রাশিয়ার, কূটনীতিকদের শহর ছাড়ার নির্দেশ ছবির ক্যাপশন: ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক বিমান হামলার পর নতুন করে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ বিমান হামলার কয়েকদিন পর ফের নতুন করে ব্যাপক হামলার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই হামলার লক্ষ্য হবে কিয়েভের ‘আলোচনা কেন্দ্র’, সামরিক কমান্ড পোস্ট এবং ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

মঙ্গলবার (২৬ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই হুমকির পরপরই কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিবিদদের দ্রুত শহর ছাড়ার আহ্বান জানিয়েছে মস্কো। একই সঙ্গে স্থানীয় নাগরিকদের প্রশাসনিক ও সামরিক ভবন থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।

ইউক্রেন সরকার রাশিয়ার এই হুমকিকে ‘নির্লজ্জ ব্ল্যাকমেইল’ বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান মূলত প্রমাণ করে যে রাশিয়া আন্তর্জাতিক মহলকে আতঙ্কিত করতে চাইছে।

ইউক্রেন আরও দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি ঘটছে। একই সঙ্গে তারা পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সাম্প্রতিক এক হামলায় কিয়েভসহ বিভিন্ন এলাকায় অন্তত ৪ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন।

অন্যদিকে রাশিয়ার দাবি, তাদের এই হামলা ছিল প্রতিশোধমূলক, কারণ ইউক্রেন পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় হামলা চালিয়েছে।

বিশ্লেষকদের মতে, কিয়েভে সাম্প্রতিক হামলা ও নতুন হুমকি যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও আরও দুর্বল হয়ে পড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের রপ্ত

চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের রপ্ত