অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ সালের এই দিনে আত্মোৎসর্গ করা বীর শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও রাতের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
একুশ মানে আত্মত্যাগ, একুশ মানে মাথা নত না করার প্রতিজ্ঞা—এই চেতনায় ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক