লিসবনে প্রথমবার পারফর্ম করবেন নগর বাউল জেমস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লিসবনে প্রথমবার পারফর্ম করবেন নগর বাউল জেমস

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
লিসবনে প্রথমবার পারফর্ম করবেন নগর বাউল জেমস ছবির ক্যাপশন:

প্রবাসী বাংলাদেশিদের জন্য আসছে এক বিশেষ সংগীত আয়োজন, যেখানে বাংলাদেশের জনপ্রিয় রক তারকা নগর বাউল জেমস প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন পর্তুগালের রাজধানী লিসবনে। এই কনসার্টকে ঘিরে ইতোমধ্যেই প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে।

আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভো-তে বিকেল ৫টা থেকে শুরু হবে এই জমকালো সংগীত আয়োজন।

এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের কিংবদন্তি রক শিল্পী জেমস। তিনি তাঁর জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করে প্রবাসী দর্শকদের জন্য স্মরণীয় এক সংগীত সন্ধ্যা উপহার দেবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা জানিয়েছে, এটি হবে পর্তুগালে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন। শুধু কনসার্ট নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের সংস্কৃতি ও আবেগের এক বড় মিলনমেলা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

কনসার্ট উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় লিসবনের লিটনস তুর্কিশ গ্রিল-এ একটি সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে। একই সঙ্গে প্রবাসের মাটিতে তৈরি হবে এক টুকরো বাংলাদেশের আবহ, যা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য এই কনসার্ট শুধু বিনোদনের আয়োজন নয়, বরং এটি একটি সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবেও কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা। তাদের মতে, দূর প্রবাসে থেকেও মাতৃভূমির গান ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা মানসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইতিমধ্যেই কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। টিকিট সংগ্রহ, আয়োজনের প্রস্তুতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা—সব মিলিয়ে অনুষ্ঠানটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আয়োজকদের আশা, ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’ পর্তুগালে বাংলা সংগীতের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বড় সাংস্কৃতিক আয়োজনের পথ খুলে দেবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বাঁচলে পাখি, বাঁচবে প্রকৃতি’ মানব

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বাঁচলে পাখি, বাঁচবে প্রকৃতি’ মানব