রানবন্যায় ভেসে গেল আইপিএল, একদিনেই ৯৮৬ রান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রানবন্যায় ভেসে গেল আইপিএল, একদিনেই ৯৮৬ রান

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
রানবন্যায় ভেসে গেল আইপিএল, একদিনেই ৯৮৬ রান ছবির ক্যাপশন:

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আবারও প্রমাণ করল কেন এটি ক্রিকেট দুনিয়ায় এক নম্বর। শনিবারের ম্যাচগুলোতে ব্যাটারদের ঝড়ে রেকর্ড বই নতুন করে লিখতে হয়েছে। একদিনে দুই ম্যাচ মিলিয়ে মোট ৯৮৬ রান ওঠে, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে এক দিনে সর্বোচ্চ ৮৯৯ রান হয়েছিল ২০২৪ মৌসুমে। তবে এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে রানসংখ্যা। দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এই রানবন্যা দেখা যায়।

দিনটির অন্যতম আকর্ষণ ছিলেন বৈভব সূর্যবংশী, যিনি মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। এটি আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। এই তালিকার শীর্ষে এখনো আছেন ক্রিস গেইল, যিনি ২০১৩ সালে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন।

অন্য ম্যাচে লোকেশ রাহুল ৬৭ বলে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। তার এই ইনিংস আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর। তবে পাঞ্জাব কিংস ইতিহাস গড়ে ২৬৪ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয়, যা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

এ ম্যাচে প্রভসিমরান সিং (২৬ বলে ৭৬) এবং শ্রেয়াশ আইয়ার (৩৬ বলে ৭১) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া নীতিশ রানা, ইষান কিষান এবং অভিষেক শর্মা-র ব্যাটেও আসে অর্ধশতক।

একদিনে এমন ব্যাটিং ঝড় প্রমাণ করে দিয়েছে, আধুনিক ক্রিকেটে ব্যাটারদের দাপট কতটা বেড়েছে এবং কেন আইপিএল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও জমজমাট টি-টোয়েন্টি লিগ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তোফাজ্জল হত্যা মামলায় আদালত জারি করল ২২ পলাতকের গ্রেপ্তারি প

তোফাজ্জল হত্যা মামলায় আদালত জারি করল ২২ পলাতকের গ্রেপ্তারি প