বিএনপি আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়া পর্যন্ত শপথ নেব না The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়া পর্যন্ত শপথ নেব না

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
বিএনপি আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়া পর্যন্ত শপথ নেব না ছবির ক্যাপশন:

ফরিদগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করেননি; বরং একটি কুচক্রী ও জনবিচ্ছিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

তিনি বলেন, তার প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি তার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে বলেও উল্লেখ করেন।

হান্নান দাবি করেন, ছাত্রজীবন থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছেন।

তিনি অভিযোগ করেন, একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার দলীয় মনোনয়ন বাতিলে ভূমিকা রেখেছিল এবং এবারের নির্বাচনেও একই ধরনের ষড়যন্ত্র হয়েছে। তার ভাষ্য, ওই মহল নির্বাচনে পরাজিত হয়ে এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গুপ্তচর ও সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে মানুষের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে এবং শিশুসহ সাধারণ মানুষ আহত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া তার কর্মী-সমর্থক ও নেতাকর্মীদের মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন অতিউৎসাহে এমন কোনো কাজ না করেন যাতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। আইন ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

নির্বাচনের পরপরই ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা ছিল জানিয়ে হান্নান বলেন, শারীরিক অসুস্থতা ও হৃদযন্ত্রে রিং বসানোর কারণে তাৎক্ষণিকভাবে জনগণের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি জানান, সংসদের প্রাথমিক কার্যক্রম শেষে পবিত্র রমজান মাসে ফরিদগঞ্জের প্রতিটি এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সবার দোয়া কামনা করেন, যাতে জনগণের প্রত্যাশা পূরণে তিনি সফল হতে পারেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্দোলনের মুখে বদলানো হলো বিশ্ববিদ্যালয়ের কাঠামো

আন্দোলনের মুখে বদলানো হলো বিশ্ববিদ্যালয়ের কাঠামো