এক কলাগাছে ৩০টি মোচা, এলাকায় কৌতূহলের ঢল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এক কলাগাছে ৩০টি মোচা, এলাকায় কৌতূহলের ঢল

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
এক কলাগাছে ৩০টি মোচা, এলাকায় কৌতূহলের ঢল ছবির ক্যাপশন: যশোরের কেশবপুরে এক কৃষকের কলাগাছে একসঙ্গে ৩০টি মোচা ধরায় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।

যশোরের কেশবপুর উপজেলায় এক কৃষকের একটি কলাগাছে একসঙ্গে ৩০টি কলার মোচা ধরায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিরল এই দৃশ্য দেখতে সকাল-সন্ধ্যা স্থানীয়সহ দূর-দূরান্তের মানুষ ভিড় করছেন।

ঘটনাটি ঘটেছে পৌরসভার হাবাসপোল এলাকায়। স্থানীয় কৃষক নসির মোড়লের লাগানো একটি বিচি কলা গাছে গত কয়েক দিনের ব্যবধানে একাধিক মোচা বের হতে দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাবাসপোল সড়কের পাশে থাকা গাছটিতে প্রায় ৩০টি কলার মোচা রয়েছে, যা স্বাভাবিকভাবেই বড় হচ্ছে।

এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ার পর তা দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। অনেকেই গাছের নিচে দাঁড়িয়ে মোচা গুনে বিস্ময় প্রকাশ করছেন।

উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে আসা শওকত হোসেন (৫৫) বলেন, তিনি নিজে গুনে ৩০টি মোচা পেয়েছেন। তার জীবনে এক গাছে এত বেশি কলার মোচা আগে কখনো দেখেননি। প্রতিদিনই এমন দৃশ্য দেখতে অনেক মানুষ আসছেন।

স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর আয়ূব খান বলেন, কৃষক নাসির মোড়লের গাছটি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ এসে গাছটি দেখে যাচ্ছে।

কৃষক নাসির মোড়ল জানান, গত প্রায় ১৫ দিনের ব্যবধানে তার গাছে একের পর এক মোচা বের হয়েছে। বর্তমানে ২৫ থেকে ৩০টি মোচা রয়েছে এবং সবগুলোই সুস্থ ও স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি ধারণা করছেন, ভবিষ্যতে আরও মোচা বের হতে পারে।

এ ধরনের ঘটনা স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছে। অনেকে গাছটি কাছ থেকে দেখে চাষাবাদ বিষয়ে নতুন ধারণা নেওয়ার চেষ্টা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এক সারিতে ৬ গ্রহ, শনিবার আকাশে দেখা যাবে বিরল ‘প্ল্যানেট প্য

এক সারিতে ৬ গ্রহ, শনিবার আকাশে দেখা যাবে বিরল ‘প্ল্যানেট প্য