সতর্কতার সঙ্গে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সতর্কতার সঙ্গে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
সতর্কতার সঙ্গে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী ছবির ক্যাপশন:

সরকার আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য অস্থিরতার প্রভাব নিয়ন্ত্রণে সতর্কতার সঙ্গে মূল্য সমন্বয় করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ডিজেলের দাম ১৫ শতাংশ বৃদ্ধি করা হলেও তা জনগণের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক বাসিয়া খাল খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে ১০০ টাকার ডিজেল ১১৫ টাকা হয়েছে। তিনি দাবি করেন, আশপাশের অনেক দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো তুলনামূলকভাবে কম।

পরিবহন খরচ বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সামান্য মূল্য বৃদ্ধির কারণে কেজি প্রতি পণ্যের পরিবহন ব্যয় খুব সামান্যই বাড়বে এবং এতে সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব পড়বে না।

দেশে চলমান লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস সংকটই মূল কারণ। বর্তমানে দেশে প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হলেও চাহিদা পূরণে আরও ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হচ্ছে।

তিনি আরও জানান, এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকার দ্রুত এই সংকট সমাধানে কাজ করছে।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাবনা-৩ আসনে চাঁদাবাজি ও দুর্নীতি রুখতে এমপির শপথ

পাবনা-৩ আসনে চাঁদাবাজি ও দুর্নীতি রুখতে এমপির শপথ