জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ইশতেহার ঘোষণা আজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ইশতেহার ঘোষণা আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ইশতেহার ঘোষণা আজ ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে। শুক্রবার, ৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে ইশতেহার প্রকাশের এই অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। আর পুরো আয়োজন পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনি ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষভাবে তরুণ ভোটারদের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে ইশতেহার প্রণয়ন করা হয়েছে। জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি এতে অন্তর্ভুক্ত থাকছে।

ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণের রূপরেখা তুলে ধরা হবে। পাশাপাশি দুর্নীতি দমনে কার্যকর ও শক্তিশালী কাঠামো গঠনের প্রতিশ্রুতি থাকবে। মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক নীতি এবং পররাষ্ট্রনীতিতে দলের অবস্থানও ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হবে।

এ ছাড়াও আলেম-ওলামা, কৃষক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বিশেষ অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথাও এই নির্বাচনি ইশতেহারে স্থান পাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিতব্য এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বরেণ্য নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মধ্যরাত থেকে মোটরসাইকেল বন্ধ, ২৪ ঘণ্টা থামবে কিছু গণপরিবহন

মধ্যরাত থেকে মোটরসাইকেল বন্ধ, ২৪ ঘণ্টা থামবে কিছু গণপরিবহন