ক্যান্সারের কথা স্বীকার করলেন নেতানিয়াহু, বললেন ‘এখন ভালো আছি’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্যান্সারের কথা স্বীকার করলেন নেতানিয়াহু, বললেন ‘এখন ভালো আছি’

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
ক্যান্সারের কথা স্বীকার করলেন নেতানিয়াহু, বললেন ‘এখন ভালো আছি’ ছবির ক্যাপশন:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ তথ্য জানান।

নেতানিয়াহু বলেন, তিনি প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। ফিটনেস পরীক্ষায়ও সবকিছু স্বাভাবিক এসেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচারের পর নিয়মিত চেকআপের সময় চিকিৎসকরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি দাগ শনাক্ত করেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় সেটি প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে ধরা পড়ে।

চিকিৎসকদের মতে, টিউমারটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রথমে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হলেও নেতানিয়াহু দ্রুত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, সময়মতো চিকিৎসা নেওয়ায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীবনের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

জীবনের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি