দুর্নীতি মামলায় মতিঝিল আইডিয়ালের আতিকুর ও স্ত্রীর সম্পদ জব্দ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুর্নীতি মামলায় মতিঝিল আইডিয়ালের আতিকুর ও স্ত্রীর সম্পদ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
দুর্নীতি মামলায় মতিঝিল আইডিয়ালের আতিকুর ও স্ত্রীর সম্পদ জব্দ ছবির ক্যাপশন:

দুর্নীতির অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপসহকারি প্রকৌশলী আতিকুর রহমান খান এবং তার স্ত্রী নাহিদা ইসলাম নিপার নামে থাকা স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আদালতে দুদকের উপপরিচালক মানসী বিশ্বাস দুটি আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, আতিকুর রহমান তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে থাকা এক কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ গোপন করেছেন। এছাড়া তিনি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে ২ কোটি ৩৫ লাখ এক হাজার ১৩৫ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন ও দখলে রাখেন।

দুদক অভিযোগ করেছে, আতিকুর রহমান ৪৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়’ ৭ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার উৎস, প্রকৃতি ও অবস্থান গোপন করেছেন। ছদ্মবরণে মালিকানা নিয়ন্ত্রণ করার দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আবেদনে বলা হয়েছে, তদন্ত চলাকালে আতিকুর রহমান তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তার এবং স্ত্রীর স্থাবর সম্পত্তি জব্দ করা প্রয়োজন।

জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে আতিকুর রহমানের বনশ্রী ও রামপুরায় দুটি ফ্ল্যাট ও জমি, গাজীপুরের কালিগঞ্জে ৯৫২ শতাংশ জমি। তার স্ত্রীর নামে রয়েছে বাড্ডার ছয় তলা বাড়ি এবং সাড়ে তিন কাঠা জমি।

দুদক সূত্র জানায়, সম্পদ জব্দের মাধ্যমে তদন্ত প্রক্রিয়াকে বাধামুক্ত রাখা এবং অবৈধ সম্পদ হস্তান্তর প্রতিরোধ করা সম্ভব হবে। এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার তদন্তের সময় এসব সম্পদ সংরক্ষিত থাকবে।

এ ঘটনায় দুদক জানিয়েছে, ভবিষ্যতে প্রমাণ ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৌসুম শেষের আগেই ঊর্ধ্বমুখী সবজির দাম

মৌসুম শেষের আগেই ঊর্ধ্বমুখী সবজির দাম