আলোচনার আগে ইরানের সামনে পাঁচ শর্ত ট্রাম্পের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আলোচনার আগে ইরানের সামনে পাঁচ শর্ত ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
আলোচনার আগে ইরানের সামনে পাঁচ শর্ত ট্রাম্পের ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের রাজধানী মাস্কাটে সম্ভাব্য আলোচনার আগে ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে ইরানকে আলোচনায় বসাতে সফল হলেও দেশটির সামনে পাঁচটি বড় শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে পাঁচটি প্রধান দাবি তুলেছে। এর মধ্যে রয়েছে— ইরানের সমৃদ্ধকৃত প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম অন্য দেশে সরিয়ে নেওয়া, দেশের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নষ্ট করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে থাকা মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করা।

বিশ্লেষকদের মতে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইরানের জন্য মানা কঠিন হতে পারে। কারণ এসব ক্ষেপণাস্ত্রকে দেশটির প্রধান প্রতিরক্ষা শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে ধারণা করা হচ্ছে, ইরান যদি এসব শর্ত মেনে না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে এবং পরিস্থিতি নতুন সংঘাতের দিকে গড়াতে পারে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার