বাড়ির ছাদে করছিলেন গাঁজা চাষ বরখাস্ত কনস্টেবল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাড়ির ছাদে করছিলেন গাঁজা চাষ বরখাস্ত কনস্টেবল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
বাড়ির ছাদে করছিলেন গাঁজা চাষ বরখাস্ত কনস্টেবল ছবির ক্যাপশন:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বাড়ির ছাদে টবে গাঁজা চাষের অভিযোগে অংকন দে (২৯) নামে এক বরখাস্ত পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। অভিযানে তার বাড়ির ছাদ থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার ৮ নম্বর ওয়ার্ডে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। অংকন দে ওই এলাকার মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অংকন দে একসময় বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ইয়াবাসহ আটক হওয়ার একটি ঘটনায় তিনি সাময়িক বরখাস্ত হন। এরপর থেকে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বসতবাড়ির ছাদে টবে লাগানো তিনটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক উৎপাদন, সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের দাবি মেনে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান

ট্রাম্পের দাবি মেনে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান