মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প ছবির ক্যাপশন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে গণমাধ্যমের সমালোচনা করেছেন ট্রুথ সোশ্যাল পোস্টে।

ইরান যুদ্ধ সংক্রান্ত সংবাদ পরিবেশন নিয়ে আবারও মার্কিন মূলধারার গণমাধ্যমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনকে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে অভিযুক্ত করেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন এসব গণমাধ্যম ইরানের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করছে। একই সঙ্গে তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদেরও কঠোর ভাষায় সমালোচনা করেন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ডেমোক্র্যাটস এবং মিডিয়া পুরোপুরি পথ হারিয়েছে এবং তারা ‘সম্পূর্ণ পাগল’ হয়ে গেছে। তার এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এর পাশাপাশি তিনি আগামী দিনের মন্ত্রিসভার বৈঠক নিয়েও একটি সিদ্ধান্তের কথা জানান। খারাপ আবহাওয়ার কারণে ক্যাম্প ডেভিডে নির্ধারিত বৈঠকের স্থান পরিবর্তন করে হোয়াইট হাউসে আয়োজনের ঘোষণা দেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন মন্তব্য ও সিদ্ধান্ত আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। বিশেষ করে মিডিয়া ও বিরোধী দলের সঙ্গে তার সম্পর্ক আরও জটিল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় রুহুল আমিন শরীফ

বরগুনা জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় রুহুল আমিন শরীফ