ভালোবাসা শুধু কথায় নয়, কর্মে প্রকাশ পায়—এ কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন জয়নব বিবি। টানা ৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করে তিনি গড়েছেন ত্যাগ ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।বলছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের জমির উদ্দিন ও জয়নব বিবি দম্পতির কথা। বিয়ের ১৫ বছর পরেই প্রায় তিন দশক আগে হঠাৎ অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করেন তার জমির উদ্দিন। সেই থেকে অসুস্থ স্বামীকে সাথে নিয়েই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন জয়নব বিবি। পঙ্গু স্বামীকে গোসল ও খাওয়ানোর মধ্য দিয়ে দিনের শুরু হয় জয়নব বিবির। স্বামীর চিকিৎসা, খাওয়া-দাওয়া, গোসল থেকে শুরু করে প্রতিটি দৈনন্দিন কাজে পাশে থেকেছেন তিনি। অর্থনৈতিক সংকট, সামাজিক চাপ কিংবা শারীরিক কষ্ট—কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি।তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকলেও ভালোবাসা ও পারস্পরিক মমতায় ভরপুর এই দম্পতির জীবন। মানবিক মূল্যবোধ ও দাম্পত্য ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে এলাকায় আলোচনায় রয়েছেন জয়নব বিবি।
স্থানীয়রা জানান, এমন স্ত্রী সত্যিই বিরল। জয়নব বিবি শুধু একজন স্ত্রী নন, তিনি একজন আদর্শ সেবিকা।” নিজের কষ্টের কথা না ভেবে স্বামীর মুখে হাসি ফোটাতেই যেন তার জীবনের সব প্রচেষ্টা।
জয়নব বিবি জানান, ইসলাম ধর্মের স্বামীর সেবা করা ইঙ্গিত রয়েছে, তাই তিনি ভালোবেসে স্বামীর সেবা করে যাচ্ছেন, মৃত্যুর আগ পর্যন্ত এসে বা তিনি অব্যাহত রাখবেন ।
স্বামী জমির উদ্দিন জানান, আমি পঙ্গু ও অন্ধ হলেও আমার স্ত্রী আমাকে ছেড়ে যাননি ৩২ বছর ধরে তিনি আমার সেবা করে যাচ্ছেন,আমি আমার স্ত্রীকে পেয়ে ধন্য এবং তার জন্য দোয়া করি, মিতুর আগ পর্যন্ত যেন আমাদের এই ভালোবাসা অটুট থাকে।
আর্থিক স্বচ্ছলতা না থাকলেও ভালোবাসা ও পারস্পরিক মমতায় ভরপুর এই দম্পতির জীবন এখন এলাকাজুড়ে আলোচনার বিষয়। মানবিক মূল্যবোধ, ত্যাগ ও দাম্পত্য ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে মানুষের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন জয়নব বিবি। ভালোবাসা, ত্যাগ আর দায়িত্ববোধের এই গল্প আমাদের সমাজে মানবিকতার এক শক্তিশালী বার্তা ছড়িয়ে দিচ্ছে।দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলার পক্ষ থেকে বিশ্ব ভালোবাসা দিবসে এই দম্পতিকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি।