মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুমুক্ত সোনারগাঁ গড়ার ঘোষণা বিএনপি প্রার্থীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুমুক্ত সোনারগাঁ গড়ার ঘোষণা বিএনপি প্রার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুমুক্ত সোনারগাঁ গড়ার ঘোষণা বিএনপি প্রার্থীর ছবির ক্যাপশন:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, নির্বাচিত হলে সোনারগাঁকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, এই এলাকায় অপরাধীদের আর কোনো ঠাঁই থাকবে না এবং সাধারণ মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার, সনমান্দি ও পৌরসভা এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, ৫ আগস্টের পর যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা মূলত সন্ত্রাস, চাঁদাবাজি এবং নারীদের হেনস্তার বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, এই জনস্রোতই প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন, এই আসনে বিএনপি বিজয়ী হলে মাদক কারবারি, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই থাকবে না।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সোনারগাঁয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ সৃষ্টি করতেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

গণসংযোগ ও পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার, জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন-অর-রশিদ মিঠু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল