জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারের দরজা ভেঙে পুলিশ দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করে।

বিস্তারিত জানিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গতকাল বিকাল থেকে পরিবারের পক্ষ থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, পরিবারের উপস্থিতিতে শৌচাগারের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।”

বর্তমানে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজের নামে সম্পদ নেই, পরিবারের নামে কোটি টাকার হিসাব

নিজের নামে সম্পদ নেই, পরিবারের নামে কোটি টাকার হিসাব