ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ট্রাক্টরের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযানের সময় ট্রাক্টর জব্দ করা সম্ভব না হলেও বালু উত্তোলনকারী চক্রের মূলহোতা হিসেবে পরিচিত রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে তিনি অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করলে আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন। নির্ধারিত অর্থ পরিশোধের পর তিনি মুক্তি পান। আটক রফিক মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন একটি শাস্তিযোগ্য অপরাধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকলে অবৈধ বালু উত্তোলন অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবাধ প্রচার চললেও ভোটারদের দূরত্বে জিএম কাদের

অবাধ প্রচার চললেও ভোটারদের দূরত্বে জিএম কাদের