শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী প্রিয়া বাপট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী প্রিয়া বাপট

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী প্রিয়া বাপট ছবির ক্যাপশন: শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী প্রিয়া বাপট

ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া বাপট ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি সিনেমার গানের দৃশ্য ধারণের সময় পরিচালক ‘কাট’ বলার পরও তার সহ-অভিনেতা আচরণ বন্ধ করেননি, যা তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।

প্রিয়া বাপট বলেন, তিনি তখন ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন ছিলেন। ফলে ঘটনার সময় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করার মতো মানসিক প্রস্তুতি বা সাহস তার ছিল না। এই অভিজ্ঞতা তাকে দীর্ঘদিন মানসিকভাবে প্রভাবিত করে রাখে বলেও তিনি জানান।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ই একটি চুম্বন দৃশ্য নিয়ে তার আপত্তি ছিল। তবে পরিচালক ও টিমের অনুরোধে পেশাদার দৃষ্টিকোণ থেকে তিনি দৃশ্যটি করতে রাজি হন। কিন্তু শুটিং চলাকালে পূর্বনির্ধারিত সীমা অতিক্রম করে সহ-অভিনেতা আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

শুধু সেটেই নয়, ভোপালে আউটডোর শুটিং চলাকালে হোটেলে অবস্থানের সময়ও ওই সহ-অভিনেতা তাকে ফোন ও বার্তার মাধ্যমে কুপ্রস্তাব দেন বলে দাবি করেন প্রিয়া বাপট। এই ঘটনায় তিনি মানসিকভাবে চাপে পড়ে যান এবং পরে বিষয়টি স্বামীকে জানান।

অভিনেত্রীর মতে, পরবর্তীতে তার স্বামী শুটিং সেটে উপস্থিত হলে পরিস্থিতি বদলে যায় এবং ওই সহ-অভিনেতা নিজের আচরণ সংশোধন করেন।

মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের পরিচিত মুখ প্রিয়া বাপট ২০০০ সালে ‘ডক্টর বাবাসাহেব আম্বেদকর’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। পরে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’, ‘কাকস্পর্শ’ এবং ‘টাইমপাস টু’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেন। এছাড়া ‘সিটি অব ড্রিমস’ ওয়েব সিরিজের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকের কাছেও জনপ্রিয়তা পান তিনি। বর্তমানে তিনি নতুন চলচ্চিত্র ‘ডালিম: দ্য মিথ’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘতম ব্ল্যাকআউটের মুখে ইরান, ৪৯ দিন ধরে অচল ইন্টারনেট

দীর্ঘতম ব্ল্যাকআউটের মুখে ইরান, ৪৯ দিন ধরে অচল ইন্টারনেট