কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি মো. জোয়াহেরুল ইসলাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি মো. জোয়াহেরুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি মো. জোয়াহেরুল ইসলাম ছবির ক্যাপশন:

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. জোয়াহেরুল ইসলাম (৭০) কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তার মরদেহ হাসপাতালেই রাখা হবে। ভোরে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেন-এ নেওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে মরদেহ বাংলাদেশে পাঠানো হতে পারে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী জোয়াহেরুল ইসলাম ভারতে আসেন এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।

উল্লেখ্য, তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ: নেপথ্যের কুশীলবে

খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ: নেপথ্যের কুশীলবে