ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামী ছবির ক্যাপশন: ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সাগরিকা আক্তার বুলবুলি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শিমুল হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

রবিবার (২৪ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে। তার স্বামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে শিমুল তার স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। পাশাপাশি বাবার বাড়ি থেকে টাকা আনার জন্যও চাপ দিতেন। এসব কারণে এর আগেও বুলবুলি বাবার বাড়িতে চলে গিয়েছিলেন।

নিহতের বাবা ইন্তাজ আলী বিশ্বাস জানান, প্রায় তিন দিন আগে শিমুল স্ত্রীকে আবার নিজ বাড়িতে নিয়ে যান। এরপর শনিবার গভীর রাতে বুলবুলির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত শিমুল হোসেন পলাতক রয়েছেন। নিহতের পরিবার দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাহরাইন ফেরত ফ্লাইটে এক লাখ টাকা ভাড়া, দুশ্চিন্তায় প্রবাসীরা

বাহরাইন ফেরত ফ্লাইটে এক লাখ টাকা ভাড়া, দুশ্চিন্তায় প্রবাসীরা