ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ছয় মাসে প্রাণহানি বেড়ে ১৯ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ছয় মাসে প্রাণহানি বেড়ে ১৯

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ছয় মাসে প্রাণহানি বেড়ে ১৯ ছবির ক্যাপশন:

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। এর ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৬ হাজার ছাড়িয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, আগের মাসের তুলনায় জুন মাসে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কার্যকরভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করা না গেলে আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার না হলে জুলাই মাসে ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুনের তুলনায় দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একইভাবে আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা তিন থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এবং আশপাশের পরিবেশে জমে থাকা পরিষ্কার পানি দ্রুত অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারে

প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারে