দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ছবির ক্যাপশন:

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং আহ্বান করেছে অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ জুলাই-এর মধ্যে অংশগ্রহণকারীদের তৈরি করা সব উপকরণ hpmgoldcup@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, লোগো অবশ্যই PNG, JPG অথবা JPEG ফরম্যাটে জমা দিতে হবে। রিলস হতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলার ওপর ভিত্তি করে। থিম সং ওয়ার্ড এবং পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে। এছাড়া মাসকট ও স্লোগানও নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে জমা দিতে হবে।

মাউশি আরও জানিয়েছে, প্রতিটি জমাদানের সঙ্গে অবশ্যই অংশগ্রহণকারীর সচল মোবাইল নম্বর এবং যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে, যাতে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। তবে যারা ইতোমধ্যে লোগো, রিলস বা থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে একই উপকরণ পাঠানোর প্রয়োজন নেই।

মাউশির এ উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের সৃজনশীলতা, ক্রীড়াচেতনা ও জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রতি আগ্রহ বাড়ানো। দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অনুসরণ করে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স