সৌদি আরবে আবারও অনুষ্ঠিত হচ্ছে সৌদি ফিল্ম ফেস্টিভাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সৌদি আরবে আবারও অনুষ্ঠিত হচ্ছে সৌদি ফিল্ম ফেস্টিভাল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
সৌদি আরবে আবারও অনুষ্ঠিত হচ্ছে সৌদি ফিল্ম ফেস্টিভাল ছবির ক্যাপশন:

সৌদি আরব আবারও আন্তর্জাতিক সিনেমাপ্রেমীদের জন্য কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। দেশটিতে বছরের বিভিন্ন সময়ে চলচ্চিত্রভিত্তিক আয়োজনের মধ্যে অন্যতম হলো সৌদি ফিল্ম ফেস্টিভাল, যা ২০০৮ সালে শুরু হয়। নতুন ধারাবাহিকতায় এই উৎসবের ১২তম আসর অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দাহরানের ইথরা কেন্দ্রে।

এ বছর উৎসবের থিম রাখা হয়েছে ‘সিনেমা অব দ্য জার্নি’, যার মাধ্যমে প্রদর্শিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে যাত্রা ও ভ্রমণের গল্পকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

গত বছরের মতো এবারও থাকছে স্পটলাইট অন সিনেমা। এ আয়োজনের অধীনে কোরিয়ান চলচ্চিত্রের নান্দনিকতা, নির্মাণশৈলী ও সিনেমাটিক বৈশিষ্ট্য নিয়ে প্রদর্শনী ও সেমিনার আয়োজন করা হয়েছে। আগের বছর উৎসবে বিশেষভাবে জাপানি সিনেমাকে কেন্দ্র করে অনুষ্ঠান পরিচালিত হয়েছিল।

উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মোল্লা বলেন, “আমাদের মূল লক্ষ্য চলচ্চিত্র নির্মাতাদের উন্মুক্ত পরিবেশ তৈরি করা। আলোচনার মাধ্যমে ধারণা বিনিময় এবং শেখার সুযোগ থাকবে। নির্মাতাদের আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত।”

ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি জানান, “উৎসবটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সপ্তাহব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি স্ক্রিনিং, চিত্রনাট্য বিষয়ক বিশেষ কর্মশালা। নতুন নির্মাতাদের জন্য থাকবে প্রজেক্ট মার্কেট এবং ইন্ডাস্ট্রি প্রোগ্রাম, যা তাদের কাজকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে সহায়তা করবে।

সময়ের সঙ্গে সঙ্গে সৌদি ফিল্ম ফেস্টিভাল কেবল একটি প্রদর্শনী নয়, বরং আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড