ডেঙ্গু প্রতিরোধে স্কুল-কলেজে ডিএনসিসির বিশেষ অভিযান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডেঙ্গু প্রতিরোধে স্কুল-কলেজে ডিএনসিসির বিশেষ অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
ডেঙ্গু প্রতিরোধে স্কুল-কলেজে ডিএনসিসির বিশেষ অভিযান ছবির ক্যাপশন:

ডেঙ্গু প্রতিরোধে বড় উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ‘Clean School, No Mosquito’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সামনে বর্ষা মৌসুমকে ঘিরে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। তাই আগাম প্রস্তুতি হিসেবে স্কুল-কলেজগুলোতে এডিস মশার প্রজনন রোধে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ ছুটির কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার ঘাটতি তৈরি হয়েছে, যা মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, একটি বাসযোগ্য ও মশামুক্ত নগর গড়তে সবার সম্মিলিত সচেতনতা প্রয়োজন। এডিস মশা দমনে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী জানান, তিন দিনের মধ্যে ডিএনসিসির আওতাধীন সব ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, এই কর্মসূচির আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে সমন্বিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে অপসারণ, জমে থাকা পানি নিষ্কাশন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া স্কুলের বন্ধ শ্রেণিকক্ষ, ছাদ, ড্রেন ও আশপাশের এলাকায় লার্ভিসাইডিং এবং এডালটিসাইডিং কার্যক্রম চালানো হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে বিশেষ প্রচার ও দিকনির্দেশনা দেওয়া হবে।

ডিএনসিসির এই উদ্যোগকে ডেঙ্গু প্রতিরোধে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমের আগে এ ধরনের কার্যক্রম শহরবাসীর জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতীয়দের ভিসা বন্ধ নয়, নিরাপত্তার কারণে সেকশন বন্ধ: তৌহিদ হ

ভারতীয়দের ভিসা বন্ধ নয়, নিরাপত্তার কারণে সেকশন বন্ধ: তৌহিদ হ