তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল, এখন নিবিড় পর্যবেক্ষণে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল, এখন নিবিড় পর্যবেক্ষণে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল, এখন নিবিড় পর্যবেক্ষণে ছবির ক্যাপশন:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার শেষে তাকে বর্তমানে ২৪ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নির্মাতা সকাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আল্লাহর রহমতে সার্জারি সফল হয়েছে। তবে পোস্ট-অপারেটিভ জটিলতা এড়াতে আগামী ২৪ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখা হবে। এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।” চিকিৎসকরা তানিয়াকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

ব্রেন টিউমারের অস্ত্রোপচারের জন্য গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া। ভালোবাসা দিবসে হাসপাতালের বিছানায় ফুল হাতে মুখ ও মাথা ঢাকা একটি ছবি দিয়ে নিজেই অসুস্থতার কথা জানিয়েছিলেন। ১৫ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

২০১৫ সালে ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া তানিয়া বৃষ্টি ছোট পর্দায় নিয়মিত মুখ। ২০১৯ সালে ‘গোয়েন্দাগিরি’র পর দীর্ঘ বিরতি দিয়ে রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফেরার কথা ছিল। ভক্ত ও সহকর্মীরা এখন তার দ্রুত সুস্থতার প্রহর গুনছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া নিরবের পরিবারের পাশে তারে

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া নিরবের পরিবারের পাশে তারে